সিলেট-২ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়ার পিতা সিলেট বিভাগের দাওয়াতে তাবলিগের শীর্ষ মুরব্বি ও অ্যাডভোকেট আব্দুল হাই’র জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টায় নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে আব্দুল হাইকে নগরীর মানিক পীর (রহ.) সিটি গোরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে ইমামতি করেন তাঁর ছেলে মাওলানা সহল আল রাজি। এর আগে উপস্থিত মুসল্লীদের প্রতি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী, কাজীরবাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. লালা।
প্রসঙ্গত, মরহুম অ্যাডভোকেট আব্দুল হাই বুধবার নগরীর ঝেরঝেরিপাড়াস্থ নিজ বাসভবন এভারগ্রিণ ২০ নম্বর বাসায় সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৭ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আব্দুল হাই বিশ্বনাথ উপজেলার দেওকলস গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বনাথ ও ঝেরঝেরিপাড়ার বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব ছিলেন
সংবাদ শিরোনাম ::
এমপি এহিয়া চৌধুরীর পিতা অ্যাডভোকেট আব্দুল হাই’র দাফন সম্পন্ন
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৯:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
- 700
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






