ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

‘এমন বাবার জন্য আমরাও কাঁদবো না, তুমিও কাঁদবে না মা’

বিনোদন ডেস্ক:: চারমাস দেশে থাকার পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন অভিনেত্রী শ্রাবন্তী। তবে খালি হাতেই ফিরতে হয়েছে তাকে। তার স্বামী মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে কোন রকম মিমাংসায় আসতে পারেননি তিনি।

শ্রাবন্তীর বড় মেয়ের নাম রাবিয়াহ আলম। যার বয়স সাত বছর। আর ছোট মেয়ের নাম আরিশা আলম। তার বয়স সাড়ে তিন বছর। দুই মেয়েকে নিয়ে ঠিকঠাক যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন অভিনেত্রী।

সেখানে ফিরে শ্রাবন্তী ভক্ত ও বন্ধুদের উদ্দেশ্যে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌। সুন্দরভাবে পৌঁছলাম। এখানে ভালোই ঠাণ্ডা। আমার দুই মেয়ে মহা খুশি। ওদের স্কুল শুরু হবে, তারা স্কুলে যাবে। নতুন জীবন ও নতুন দুনিয়া। সবাই সময় পেলে আমার দুই মেয়ে ও আমার জন্য দোয়া করবেন। যাতে আর কোনও ঝড় আমাদের তিনজনকে ভেঙে মুচড়ে দিতে না পারে।’

তিনি আরও লেখেন, ‘বয়সতো কম হলো না। এখন আমি মা হিসবে মাথা নষ্ট করে বাচ্চার দু’টির জীবন শেষ করতে পারি না। বাবাকে কাছে পেতে অনেক কষ্ট করছে ওরা। অনেক কষ্ট পেয়েছেও। কিন্তু ওরা নিজেরাই এখন ক্লান্ত। এতো ছোট ছোট দুইটি বাচ্চার বিবেক আর বুদ্ধির কাছে আমি হেরে গেছি। ওদের মন খারাপ হয় কিন্তু বুঝতে দেয় না। উল্টো আমাকে বলছে শক্ত হতে।’

বড় মেয়েকে নিয়ে শ্রাবন্তী লেখেন, ‘আমার রাবিয়াহ আমাকে বলে, এমন বাবার জন্য আমরাও কাঁদবো না, তুমিও কাঁদবে না মা। আর কি কিছু বলার আছে? আমার মাও অসুস্থ। আল্লাহ আমার মাকে ভালো রাখুন এই দোয়া করি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

‘এমন বাবার জন্য আমরাও কাঁদবো না, তুমিও কাঁদবে না মা’

আপডেট সময় : ০২:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮