ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

‘এমডিজির অধিকাংশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশ’

মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল (এমডিজি)-র অধিকাংশ লক্ষ্যমাত্রা বাংলাদেশ অর্জন করেছে এবং ২০৩০ সাল পর্যন্ত নেয়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশসহ ই-নাইন ভুক্ত দেশগুলোর পরিকল্পনা প্রণয়ন করা উচিত বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোটেল রেডিসন ই-নাইন ফোরামের একাদশতম বৈঠকের উদ্বোধন ঘোষণা করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, টেকসই উন্নয়নের জন্য, ‘২০৩০ এজেন্ডা’ বাস্তবায়নের জন্য এই ই-নাইন বড় ভূমিকা রাখবে। আর সে কারণেই ৯টি দেশের এই লক্ষ্য অর্জনে করণীয় সম্পর্কে পরিকল্পনা তৈরি করতে হবে।
এ সময় তিনি বলেন, এমডিজি’র অধিকাংশ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। জেন্ডার সমতা ও প্রাইমারি স্কুলে নিবন্ধন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জিত হয়েছে। উপবৃত্তি কর্মসূচি সহ আরো অনেক কার্যক্রম শুরু করা হয়েছে যেন শিক্ষাক্ষেত্রে সার্বজনীনতা নিশ্চিত করা যায়।
তিনি দেশের শিখন প্রক্রিয়া সম্পর্কে বলেন, বর্তমানে ক্লাসে তথ্য-প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এ ছাড়াও প্রাক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে। অন্য ভাষাভাষী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর জন্য তাদের মাতৃ ভাষায় বই ছাপানো হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ পাঠ্য-পুস্তক বিতরণ কর্মসূচি পালন করেছি আমরা।
সন্ত্রাস ও জঙ্গিবাদ বিশ্বকে অস্থির করে তুলছে জানিয়ে তিনি বলেন, এ থেকে বিশ্বকে রক্ষার জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করা উচিত। আমরা পাঠ্য-পুস্তক ও শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছি।
প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমানে শিক্ষা খাতে আমরা সবচাইতে বেশি বরাদ্দ দিয়ে থাকি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

‘এমডিজির অধিকাংশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশ’

আপডেট সময় : ০৪:৩২:২০ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭