ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

এবার বগুড়ায় চোর অপবাদ দিয়ে শিশু নির্যাতন

1092

বগুড়ার ধুনট উপজেলায় চোর অপবাদ দিয়ে গত বুধবার রাব্বি মিয়া (১০) নামের এক শিশুকে গাছের সঙ্গে হাত-পা ও গলায় দড়ি বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাব্বি মিয়া উপজেলার মানিক পটল গ্রামের লাল মিয়ার ছেলে ও মানিক পটল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে রাব্বি তার সহপাঠী অমিত হাসানের সঙ্গে বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় মানিক পটল বাজারের মিষ্টি ব্যবসায়ী খলিলুর রহমান রাস্তা থেকে ডেকে নিয়ে যান। পরে খলিল তাকে আটকে রেখে চোর চোর বলে চিৎকার করেন।

তাঁর চিৎকারে একই গ্রামের আল আমিন, মনির হোসেন ও বেলাল হোসেন নামের তিন ব্যক্তি এসে রাব্বিকে হাত-পা ও গলায় দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন চালান।এ সময় রাব্বির চিৎকারে তার পরিবারের লোকজন গ্রাম পুলিশ আবুল কাশেমের মাধ্যমে তাকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাঁরা পুলিশকে খবর দিলে দুপুর ৩টার দিকে ধুনট থানার এসআই রফিকুল ইসলাম গিয়ে রাব্বিকে বাঁধন খুলে উদ্ধার করেন। নির্যাতনে রাব্বি অসুস্থ হওয়ায় পরে তাকে বিকেল ৪টার দিকে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, রাব্বিকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।রাব্বির চাচাতো ভাই নবীর উদদীন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে খলিলুর রহমানের সঙ্গে তাঁদের বিরোধ ছিল। এর জের ধরেই তাঁরা রাব্বিকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করেছেন। এলাকার মাতব্বরেরা এর বিচার করতে চেয়েছেন। সুবিচার না পেলে আইনের আশ্রয় নেওয়া হবে।

এসআই রফিকুল ইসলাম বলেন, ”ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে বেঁধে রাখা অবস্থায় পাই। আমি শিশুটির হাত-পায়ের বাঁধন খুলে তাকে উদ্ধার করি।” ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পি এন সরকার বলেন, ”স্থানীয় লোকজনের কাছে একটি শিশুকে মারধরের ঘটনা জানতে পেরে তাকে উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে কেউ থানায় আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

এবার বগুড়ায় চোর অপবাদ দিয়ে শিশু নির্যাতন

আপডেট সময় : ০১:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫