ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

এবার চীনে রক্তগঙ্গা বইয়ে দেয়ার হুমকি আইএসের

আন্তর্জাতিক ডেস্ক:: ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়া চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের সদস্যরা দেশটিতে ফিরে ‘রক্তের নদী বইয়ে দেয়ার’ হুমকি দিয়েছে।

সোমবার অনলাইনে প্রকাশ করা আধা ঘণ্টার একটি ভিডিওতে আইএসের পক্ষ থেকে এ হুমকি দেয়া হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী গ্রুপ সাইট ইন্টেলিজেন্সের দেয়া তথ্যের ভিত্তিতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে চীনের আদিবাসী মুসলিম উইঘুর সম্প্রদায় থেকে আইএসে যোগ দেয়া জঙ্গিদের হুমকি দিতে দেখা গেছে। ভিডিওটি পশ্চিম ইরাকের কোনো একটি এলাকায় ধারণ করা হয়েছে।

উইঘুর ভাষায় ধারণকৃত ওই ভিডিওটির অনুবাদ অনুযায়ী তারা বলছে, ‘ওহ, চীনা সরকার! লোকজন কি বলছে সেটা আপনারা বুঝতে পারছেন না। আমরা খেলাফতের সৈন্য; আমরা আপনাদের কাছে আসব, অস্ত্রের ভাষায় আপনাদের কাছ থেকে সবকিছুর হিসাব নিতে। আমরা রক্তের বন্যা বইয়ে দেব এবং নিপীড়িতদের হয়ে প্রতিশোধ নেব।’

উইঘুর সম্প্রদায়ের অভিযোগ, সাংস্কৃতিক ও ধর্মীয়ভাবে তাদের নিষ্পেষিত এবং বৈষম্যের শিকার হতে হচ্ছে। ন্যাশনাল সিকিউরিটি কলেজ অব অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির বিশেষজ্ঞ ড. মিশেল ক্লার্ক বলেন, এটি চীনের বিরুদ্ধে আইএসের প্রথম সরাসরি হুমকি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

এবার চীনে রক্তগঙ্গা বইয়ে দেয়ার হুমকি আইএসের

আপডেট সময় : ১১:৫৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭