ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

এনসিপি ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, তার দল ক্ষমতায় এলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করবে। ‘হিসাব দাও’ নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে এই হিসাব প্রকাশ করা হবে বলে জানান তিনি। শনিবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পাইলট হাই স্কুল মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, আমরা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য জনগণের সামনে ‘হিসাব দাও’ ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করবো, ইনশাআল্লাহ।

আসিফ মাহমুদ ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে শাপলা চত্বর এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সকল শহীদের ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকারও করেন। নিজের দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, উপদেষ্টার পদ থেকে সরে আসার সময় তিনি সরকারি বাড়ি ও জিনিসপত্র ফেরত দিয়েছেন, যা জবাবদিহিতার প্রতি তার অঙ্গীকারকে তুলে ধরে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

এনসিপি ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে: আসিফ মাহমুদ

আপডেট সময় : ১২:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬