ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

এক ছবিতে চীনের একই পরিবারের পাঁচশো সদস্য

চীনের একটি পরিবারের পাঁচশোরো বেশি সদস্য একত্রিত হয়েছিল পারিবারিক একটি ছবি তোলার উদ্দেশ্যে।

পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশের শিশে গ্রামের রেন পরিবারের সদস্যরা চীনা নববর্ষ উপলক্ষে গত সপ্তাহে এক পারিবারিক পুনর্মিলনীতে জড়ো হয় এবং একই ফ্রেমে ধরা হয় সবাইকে।

কয়েক পুরুষ ধরে চীনের পূর্বাঞ্চলে ঝিজিয়াং প্রদেশের শিশে গ্রামে বসবাস করছে ‘রেন’ পরিবার।

গত সপ্তাহে চীনা নববর্ষ উপলক্ষে তারা একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করে। সেখানেই একত্রিত হয় পরিবারটির পাঁচশোরো বেশি সদস্য। পরিবারের সবাইকে একই ফ্রেমে বাঁধতেই তাদের ওই উদ্যোগ।

পরিবারের সেই ছবিটি তোলেন ঝ্যাং লিয়ানজং নামের একজন আলোকচিত্রী। একটি ড্রোন ব্যবহার ক রে ছবিটি তুলতে হয়েছে তাঁকে।

ঝ্যাং লিয়ানজং বিবিসিকে জানান, ৮৫১ বছর আগেও রেন পরিবারের পূর্বপুরুষদের খুঁজে পাওয়া যাবে। তবে আট দশক ধরে পরিবারটির ফ্যামিলি ট্রি বা বংশপরম্পরা সংরক্ষণ করা হচ্ছে না।

কিন্তু সম্প্রতি এই বিষয়টি নিয়ে সচেতন হন পরিবারটির বয়স্ক সদস্যরা।

বংশপরম্পরাটি হালনাগাদ করার জন্য পরিবারটির বর্তমান সদস্যদের মধ্য থেকে কমপক্ষে দুই হাজারজনকে একত্র করার চেষ্টা করেন তাঁরা।

পরিবারের বয়স্কদের ডাকে সাড়া দিয়ে শেষ পর্যন্ত বেইজিং, সাংহাই, জিনজিয়ান ও তাইওয়ান থেকে ছুটে আসেন পাঁচশোর বেশি সদস্য। তাঁদের দিয়েই হালনাগাদের কাজটি সফলভাবেই করা হয়- জানাচ্ছেন বিবিসির সাংবাদিক ইয়াশান ঝাও।

গ্রামপ্রধান ও রেন পরিবারের সদস্য রেন তুয়ানজাই চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়াকে বলেন, “একত্রিত হবার প্রধান একটা কারণ হলো আমাদের উত্তরসূরিরা শেষ পর্যন্ত কী করছে, কোথায় বসবাস করছে, তা আমাদের পূর্বপুরুষদের জানানো”।

আর একত্রিত হবার আরেকটি কারণ হলো “উত্তরসূরিদের তাঁদের শিকড় সম্পর্কে জানানো, যাতে তারা যেখানেই যায়, এটা যেন মনে থাকে তারা কোথা থেকে এসেছে”।ন:

একই ফ্রেমে চীনে একই পরিবারের পাঁচশো সদস্য
শিশে গ্রামেরএকটি উন্মুক্ত জায়গায় ছবির জন্য পোজ দিচ্ছে ‘রেন’ পরিবারের সদস্যরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

এক ছবিতে চীনের একই পরিবারের পাঁচশো সদস্য

আপডেট সময় : ০৫:৪৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭