ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

একুশে বইমেলায় হাবীবাহ্ নাসরিনের উপন্যাস ও শিশুতোষ গল্পের বই।

নাঈম হাসান পাভেল
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সাহিত্যিক-সাংবাদিক হাবীবাহ্ নাসরিনের দুটি নতুন বই। এর মধ্যে মেলার দ্বিতীয় সপ্তাহে বাজারে অাসে লেখিকার প্রথম উপন্যাস তুমি অাছো, তুমি নেই। মেলায় প্রকাশের প্রথম দিনেই সবকটি সংখ্যা বিক্রি হয়ে যায় উপন্যাসটির, ইতিমধ্যে পাঠকদের মাঝেও বেশ সাড়া তুলেছে উপন্যাসটি। মেলার ৫০২, ও ৫০৩ নম্বর স্টলে দেশ পাবলিকেশন্স এর স্টলে পাওয়া যাচ্ছে উপন্যাসটি।

এছাড়া এবছর প্রথম ছোটদের জন্য গল্পের বই লিখেছেন হাবীবাহ্ নাসরিন। একুশের বইমেলায় ‘টুম্পা ও তার বিড়ালছানা’ শিরোনামের একটি শিশুতোষ গল্পের বই প্রকাশিত হয়েছে তার। শিক্ষণীয় মোট ৮ টি গল্প নিয়ে সাজানো হয়েছে বইটি।

‘বাবুই প্রকাশনী’র বন্যারে শিল্পী নাজমুল মাসুম-এর নজরকাড়া প্রচ্ছদে ‘টুম্পা ও তার বিড়ালছানা’ বইটির মূল্য রাখা হয়েছে ১৪০ টাকা। বইটি কাল থেকে বইমেলার লিটল ম্যাগ চত্বরের ৩০ নং স্টলে পাওয়া যাচ্ছে।

বইটি সম্পর্কে হাবীবাহ্ নাসরীন বলেন, ‘আমাদের শিশু সাহিত্যে বাস্তবধর্মী গল্পের অভাব রয়েছে। এ কথা উপলদ্ধি করে আমার বইয়ের প্রতিটি গল্পে জীবনঘনিষ্ঠ কথা বলতে চেষ্টা করেছি। আশা করছি গল্পগুলো সবার মন জয় করবে।’

উল্লেখ্য গতবছর বইমেলায় হাবীবাহ্ নাসরিনের প্রথম কবিতার বই কবিতা অামার মেয়ে প্রকাশিত হয়েছিলো। মেলা শেষে বইটি বিক্রিতে রেকর্ড সেরা দশটি বইয়ের মধ্যে জায়গা করে নেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

একুশে বইমেলায় হাবীবাহ্ নাসরিনের উপন্যাস ও শিশুতোষ গল্পের বই।

আপডেট সময় : ০৭:২০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭