একুশের প্রথম প্রহরে সিলেট বিএনপির কর্মসূচি
সিলেট :: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
এজন্য সোমবার দিবাগত রাত ১১টার মধ্যে জেলা ও মহানগর বিএনপিসহ দলীয় নেতাকর্মীদেরকে জিন্দাবাজারস্থ সহির প্লাজার সামনে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট বিএনপি নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ এ আহ্বান জানান।
প্রতিনিধির নাম 






