ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

একনেকে ৮ উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে মঙ্গলবার আটটি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৭১ কোটি ৮০ লাখ টাকা। এই ব্যয়ের পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, একনেক সভায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের পর এখানে বড় উড়োজাহাজ উঠানামা করতে পারবে। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫১ কোটি ৯৮ লাখ টাকা।

একনেকে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পসমূহ হলো, গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততার উন্নীতকরণ প্রকল্প। যার ব্যয় ধরা হয়েছে ৩৯৫ কোটি ৪৯ লাখ টাকা। পটুয়াখালী-কুয়াকাটা সড়কে শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও শেখ রাসেল সেতু নির্মাণ প্রকল্প। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ১৫ লাখ টাকা। দুইটি সংযোগ সড়ক (নিরালা এভিনিউ ও খুলনা বিশ্ববিদ্যালয় এভিনিউ) নির্মাণ প্রকল্প। এতে ব্যয় হবে ১২৮ কোটি ৫৪ লাখ টাকা।

এছাড়া একনেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর ব্যয় ধরা হয়েছে ৩২০ কোটি টাকা। যমুনা নদীর ডান তীরের ভাঙ্গন হতে গাইবান্ধা জেলার সদর উপজেলা এবং গণকবরসহ ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থাপনা রক্ষা প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ২৭৫ কোটি ৯৮ লাখ টাকা।

বরিশাল বিসিক শিল্পনগরীর অনুন্নত এলাকা উন্নয়ন এবং উন্নত এলাকার অবকাঠামো মেরামত ও পুনর্নির্মাণ প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ২০ লাখ টাকা। শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড এনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ২৬৫ কোটি ৪৬ লাখ টাকা।

একনেক বৈঠকে মন্ত্রী পরিষদ সদসরা, প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যরা অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

একনেকে ৮ উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

আপডেট সময় : ০৯:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭