ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

উপসচিব হলেন জনপ্রশাসনের ২৫৬ কর্মকর্তা

নিউজ ডেস্ক:: জনপ্রশাসনে ২৫৬ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে।বুধবার রাতে উপসচিব মো. তমিজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বেশিরভাগই বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা।যাদের মধ্যে অনেকেই আবার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, উপসচিবের স্থায়ী পদ আছে সাড়ে আটশ’র মত। এই পদে নতুন করে পদোন্নতি দেওয়ার বর্তমানে উপসচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৫৯ জন।চলতি বছরের আগস্ট ১৫৪ জনকে অতিরিক্ত সচিব এবং সেপ্টেম্বরে ১৫৪ জনকে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার। তার আগে গত ২০ ফেব্রুয়া‌রি উপসচিব পদে ৪২৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

২০১৭ সালের ২২ ডিসেম্বর ১৯৩ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব এবং গত ১১ ডিসেম্বর ১২৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।২০১৭ সালের ২৩ এপ্রিল ২৬৭ জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। ২০১৬ সালের ২৭ নভেম্বর অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিবের তিন স্তরে পদোন্নতি পান ৫৩৬ জন কর্মকর্তা।

২০১৬ সালের মে মাসে অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিব পদে ২১৭ কর্মকর্তা এবং ২০১৫ সালের জুনে উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিব পদে আরও ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

উপসচিব হলেন জনপ্রশাসনের ২৫৬ কর্মকর্তা

আপডেট সময় : ১১:১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮