ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

উন্নত জাতের হাঁসের বাচ্চা উৎপাদনে ইলেক্ট্রনিক্স ডিভাইস স্থাপন

নিউজ ডেস্ক:: উন্নত জাতের হাঁসের বাচ্চার চাহিদার কথা বিবেচনা করে সিলেটে প্রথমবারের মতো ০৪টি ইনকিউবেটর স্থাপন করা হয়েছে।এর ফলে হাঁস পালনের সাথে সংশ্লিষ্ট নর-নারীরা ব্যাপক পরিসরে হাস পালনে উৎসাহিত হবেন। এসডিসি-সমষ্টি প্রকল্প ও এসিআই অ্যানিম্যাল হেলথ এর যৌথ উদ্যোগে গোইনঘাটের ০৬ নং ফতেপুর ইউনিয়নের দেওয়ানেরগাঁওয়ে পরীক্ষমূলকভাবে এগুলো স্থাপন করা হয়। আইডিয়া সমষ্টি প্রকল্পের প্রজেক্ট অফিসার জাহিদুল ইসলাম ভূঁইয়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, স্থানীয় পর্যায়ে উন্নত জাতের হাঁসের বাচ্চার চাহিদা পূরণের লক্ষ্যে পরীক্ষমূলকভাবে স্থাপিত ইনকিউবেটরগুলো ৩৭.৫ ডিগ্রি সে: তাপমাত্রা ও ৪৫% আদ্রতায় ২৮ দিন সময়ে অটোমেটিকভাবে বাচ্চা উৎপাদন করবে।এর ফলে উন্নতজাতের হাঁসের বাচ্চার দাম যেমন কমে আসবে তেমনি করে হাঁস পালনের সাথে সংশ্লিষ্ট নারীরা উৎসাহ পাবে। এ অঞ্চলের হাঁস পালনের সাথে সংশ্লিষ্ট উপকারভোগীরা মূলত সুনামগঞ্জের দিরাই ও শাল্লা এলাকার হ্যাচারী হতে হাঁসের বাচ্চা সংগ্রহ করে থাকতেন। এসকল অঞ্চল থেকে হাঁসের বাচ্চা ক্রয়ের ফলে দেখা যেত যাতায়ত ব্যবস্থার কারনে অনেক সময় হাঁসের বাচ্চা আনার পর মারা যাওয়ার পাশাপাশি গুনগত ও মানসম্মত বাচ্চার প্রাপ্ততা নিশ্চিত করা সম্ভব হতনা।

অন্যদিকে দেখা যেত উপকারভোগীদের বাজার দর এর চাইতে অনেক বেশি দামে বাচ্চাগুলো ক্রয় করতে হতো।উল্লেখ্য যে, হাঁস পালনের ক্ষেত্রে তিনটি বিষয়কে সামনে রেখে এসডিসি-সমষ্টি প্রকল্প (আইডিয়া) তাদের কার্যক্রম বাস্তাবায়ন করে যাচ্ছে যেগুলো হচ্ছে: উন্নত জাতের হাঁসের সহজলভ্যতা নিশ্চিতকরণ, হাঁসের মৃত্যু হার কমানো ও সারা বছর হাঁস পালনের ক্ষেত্রে উপকারভোগীদের কারিগরি প্রশিক্ষণের পাশাপশি উৎসাহ প্রদান।

এসিআই-অ্যানিম্যাল হেলথ এর সিলেট বিভাগের জোনাল ম্যানেজার সাইফুল আলম বলেন, কাজটি সফল হলে স্থানীয় পর্যায়ে উন্নত জাতের হাঁসের বাচ্চার চাহিদা পূরণ করার পাশাপাশি ডিম উৎপাদন বৃদ্ধি পাবে।সমষ্টি প্রকল্পের সিলেট অঞ্চলের রিজিওন্যাল প্রোগ্রাম ম্যানেজার আব্দুল মালেক খাঁন বলেন,পরীক্ষামূলকভাবে যে সকল ইনকিউবেটর স্থাপন করা হয়েছে তা সফল হলে এ অঞ্চলের হাঁস পালনকারীরা স্বল্পমূল্যে হাঁসের বাচ্চা ক্রয় করার পাশাপাশি পারিবহন জনিত কারনে হাঁসের বাচ্চার মৃত্যুহার কমে আসবে। উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, সমষ্টি প্রকল্পের মনিটরিং অফিসার জামাল হোসেন, প্রকল্প ম্যানেজার আমিনুর রহমান, ডা. সাহাবুদ্দিন আহমেদ, এলএসপি শাহাবউদ্দিন, এসসিএ মনোয়ারা আক্তার মিলা, জাহিদুল ইসলাম ভূঁইয়া ও শ্যমেলেন্দু দে প্রমূখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

উন্নত জাতের হাঁসের বাচ্চা উৎপাদনে ইলেক্ট্রনিক্স ডিভাইস স্থাপন

আপডেট সময় : ০৪:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮