ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১৬ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক:: ইয়েমেনে বুধবার সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ১৬ জন বেসামরিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। স্থানীয় হাসপাতাল কর্মী এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।বুধবার দেশটির হোদেইদাহ প্রদেশের একটি সব্জি প্যাকেটজাতকরণ কারখানা লক্ষ্য করে ওই বিমান হামলা চালায় সৌদি জোট।

প্রদেশের বায়াত আল ফাকিহ শহরের হাসপাতাল কর্মী ও বাসিন্দারা জানান, ওই বিমান হামলায় ১৬ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে। হামলায় হতাহতরা সবাই ওই কারখানার কর্মী। হোদেইদাহ শহর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বায়াত আল ফাকিহ শহরটি।

তবে হুতিদের গণমাধ্যম বলছে, এ হামলায় ১৯ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।ইয়েমেনে ইরানের মদদপুষ্ট হুতি বিদ্রোহীদের ক্ষমতাচ্যুত করতে ২০১৫ সাল থেকে দেশটির ওপর বিমান হামলা চালাচ্ছে সৌদি জোট। এসব হামলায় বহু বেসামরিক লোকজন নিহত হয়েছে যা নিয়ে বিশ্ব জুড়ে সমালোচিত হচ্ছে সৌদি সরকার। দেশটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘণের অভিযোগ এনেছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী।

সূত্র: রয়টার্স

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১৬ বেসামরিক নিহত

আপডেট সময় : ১২:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮