ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ইয়াবা বিক্রির অভিযোগে নারী সাংবাদিক কারাগারে

স্টাফ রিপোর্টার,
1002
মুন্সীগঞ্জের গজারিয়ার ফরাজীকান্দি গ্রামে ইয়াবা উদ্ধারের ঘটনায় আঁখি আক্তার নামে এক নারী সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে। আঁখি ঢাকা থেকে প্রকাশিত ‘বাংলাদেশ সময়’পত্রিকার গজারিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার সকালে আঁখিকে (৩০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় গজারিয়া থানা পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা গজারিয়া থানার এসআই মো. দিদারুল আলম খান জানান, মাদক উদ্ধারের ব্যপারে আঁখি আক্তারের পড়শি হাজেরা বেগম বাদী হয়ে মামলা (নং-০৩) দায়ের করেছেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম ভুঞা জানান, এলাকার লোকজন মাদক বিক্রির সময় আঁখি আক্তারকে আটক করে থানায় খবর দেয়। পরে এসআই মো. সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সকাল পৌনে এগারটায় চরবাউশিয়া ফরাজী কান্দি গ্রামের আঁখির বসতঘরে থাকা খাটে বিছানো তোশকের নিচ থেকে ২৫১ পিস ইয়াবা উদ্ধার করে।
আঁখি আক্তার থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় দাবি করেন, পড়শিদের সাথে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সাজানো ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে।
তবে, বাউশিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ফরাজীকান্দি গ্রামের বাসিন্দা মো: আল মামুন ফোনে জানান, এলাকবাসী আঁখির বিষয়ে আমাকে আগেই অভিযোগ দিত। আমি তাকে কয়েকবার সতর্ক করেছিলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ইয়াবা বিক্রির অভিযোগে নারী সাংবাদিক কারাগারে

আপডেট সময় : ০১:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫