ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ইসির সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক:: জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন। ধারণা করা হচ্ছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে তারা কথা বলবেন।

আজ সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আ স ম আবদুর রবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেন।

ইসির জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিনিধিদলে আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মাহমুদুর রহমান মান্না, সুব্রত চৌধুরী, আবদুল মালেক রতন ও বরকত উল্লাহ বুলু।

এর আগে শনিবার জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে কথা বলে। এ সময় সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না করার আবেদন জানায় জাতীয় ঐক্যফ্রন্ট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ইসির সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট

আপডেট সময় : ০৪:৪২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮