ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ইরান সরকারের পতন ঘটাতে সরকারি অবকাঠামোতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • 92

ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের সরকারের পতন ঘটানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটির সরকারি অবকাঠামো ও ভবনে হামলা চালাতে পারে মার্কিন সেনারা। এ ছাড়া দেশটির সেনাবাহিনীসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর ওপর হামলা হতে পারে।

বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

তিনি আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে গতকাল নতুন আরেকটি মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। এতে সবমিলিয়ে ওই অঞ্চলে এখন মার্কিনিদের ছয়টি মিসাইল ধ্বংসকারী জাহাজ অবস্থান করছে। এগুলোর পাশাপাশি আছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন।

রয়টার্সকে কয়েকটি সূত্র বলেছেন, ইরানের ওপর চাপ প্রয়োগ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন পরিকল্পনা করছেন। ট্রাম্পের লক্ষ্য হলো ইরানির সেনাবাহিনী ও সরকারি ভবনে হামলা চালিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করা যেখানে ইসলামিক সরকারের পতন ঘটে যাবে।

গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। যা মাত্র কয়েকদিনে সহিংস রূপ ধারণ করে। ওই সময় হাজার হাজার বিক্ষোভকারীকে হত্যা করা হয়। তাদের সাহায্য করার অজুহাতে যুক্তরাষ্ট্র এখন ইরানের সরকার পতনের পরিকল্পনা করছে।

সূত্র জানিয়েছেন, যেসব অবকাঠামো ব্যবহার করে বিক্ষোভ দমন করা হয়েছে এবং যেসব কমান্ডার নির্দেশনা দিয়েছেন তাদের ওপর হামলা চালানোর ব্যাপারেও যুক্তরাষ্ট্র আলোচনা করছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ইরান সরকারের পতন ঘটাতে সরকারি অবকাঠামোতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০৫:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬