ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ইরান-যুক্তরাষ্ট্রে নতুন উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সঙ্গে দীর্ঘ শীতলতার অবসান ঘটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরে আবার দুই পক্ষে উত্তেজনা দেখা দিয়েছে। হোয়াইট হাউজের সূত্র দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে, ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের প্রক্রিয়া চলছে।

রবিবার ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরে এই ব্যবস্থা নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রাচ্যের এই দেশটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর একই ধরনের ব্যবস্থা নিয়েছিল ওবামা প্রশাসনও।

বৃহস্পতিবার বেশ কয়েকজন সিনেটর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে ইরানকে চাপ দিতে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। ওই চিঠিতেই নতুন করে অবরোধ আরোপের পরামর্শ দেয়া হয়।

বৃহস্পতিবার ইরানের ওপর সামরিক ব্যবস্থার বিষয়ে কোনো ধরনের সম্ভাবনার বিষয়টি খোলাসা করতে চাননি। তবে তিনি বলেন, ‘কোনো কিছুই অসম্ভব নয়।’

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরামর্শক মিশেল ফ্লিন গত বুধবার ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানান। বলেন, এটি একটি উস্কানিমূলক ব্যবস্থা এবং তা জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবের বিপরীত। তবে জাতিসংঘের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ অস্বীকার করেছে ইরান।

তেহরানে ইরানি নিরাপত্তা পরামর্শক আলি আকবর বেলায়াতি যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন মিথ্যাচার বলেছেন। তিনি বলেন, ট্রাম্পের উগ্রবাদী আচরণ নিয়ে যুক্তরাষ্ট্রবাসী নিজেই সন্তুষ্ট নন। ইরানের সরকারি সংবাদ সংস্থা এই খবর প্রকাশ করেছে।

বেলায়েতি বলেন, ট্রাম্প রাষ্ট্র পরিচালনায় একজন অনভিজ্ঞ মানুষ। পূর্বসূরি বারাক ওবামার কাছ থেকে তার শিক্ষা নেয়া উচিত। তিনি বলেন, ‘যারা মুসলিমদের হুমকি দিচ্ছেন তাদেরকে আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় যু্ক্তরাষ্ট্রের ব্যর্থতা ভুললে চলবে না।’

বেলায়েতি বলেন, তারা যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছেন সেটি তার দেশের সুরক্ষার জন্য আর এ জন্য তাদেরকে বাইরের কোনো দেশের কাছ থেকে অনুমতি নেয়ার প্রয়োজন নেই।

হুমকিতে পারমাণবিক চুক্তি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তির ভবিষ্যত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই চুক্তিতে দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার কথা বলা আছে। এই চুক্তির পর ইরানের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা শিথিল হয়।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে এই চুক্তির সমালোচনা করে আসছিলেন। দুই বছরের আলোচনা শেষে ২০১৫ সালে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের পাঁচ সদস্য এবং জার্মানির সঙ্গে এই চুক্তি হয় পারস্যের দেশটির।

ইরানের তেহরান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নাসের হাদিয়ান সিএনএনকে বলেন, ট্রাম্প প্রশাসন এই চুক্তি বাতিল করবে বলে তিনি মনে করেন না। তবে তারা ইরানের ওপর কিছু বিষয়ে নতুন করে অবরোধ দিতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ইরান-যুক্তরাষ্ট্রে নতুন উত্তেজনা

আপডেট সময় : ০৫:৩১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭