ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান গুরুত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে: ট্রাম্প

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • 95

ইরান গুরুত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তার আশা আলোচনার মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র বর্জনে রাজি হবে।

রবিবার প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন ইরান নিয়ে তার সর্বশেষ ভাবনা কি। ট্রাম্প প্রথমে এ নিয়ে কথা বলতে না চাইলেও পরে মন্তব্য করেন। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক সরঞ্জাম পাঠিয়েছি আমরা। আমি আশা করি তারা এমন কিছু আলোচনা করুক, যা আমাদের কাছে গ্রহণযোগ্য।’

এ ছাড়া সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের মন্তব্য নিয়েও তাকে প্রশ্ন করা হয়। প্রিন্স খালিদ যুক্তরাষ্ট্রে এক বৈঠকে গত শুক্রবার বলেন, ট্রাম্প তার হুমকি অনুযায়ী এখন যদি ইরানে হামলা না চালান তাহলে ইরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে।

এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অনেকে এটি মনে করেন। অনেকে আবার মনে করেন না।’

ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে জানিয়ে ট্রাম্প বলেন, ‘পারমাণবিক অস্ত্র থাকবে না এমন একটি সন্তোষজনক চুক্তি ইরান চাইলে করতে পারে। তাদের এটি করা উচিত। কিন্তু আমি জানি না তারা করবে কি না। তারা আমাদের সঙ্গে আলোচনা করছে, গুরুত্বের সঙ্গে আলোচনা করছে।’

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইরান গুরুত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে: ট্রাম্প

আপডেট সময় : ০৯:৪৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬