ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ইরানকে এস-৩০০ সরবরাহে আপত্তি জানাবে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্কঃ
539

মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, ইরানকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের রুশ সিদ্ধান্তের প্রতিবাদ জানাবে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি আজ এ সম্পর্কে বলেছেন, “আমরা অবশ্যই এর প্রতিবাদ জানাই।”

রাশিয়ার কাছ থেকে ইরান অচিরেই অত্যাধুনিক এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ করবে বলে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দেয়ার একদিন পর কিরবি ওই ঘোষণা দিলেন। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান গতকাল বলেছিলেন, “ইরানকে সরবরাহ করার আগে রাশিয়া এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় সর্বশেষ সব প্রযুক্তি সংযোজন করবে।”

মার্কিন পররাষ্ট্র দফতর এমন সময় ইরানকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের বিরোধিতা করল যখন ওই দফতরের একজন কর্মকর্তা ফক্স নিউজকে বলেছেন, জাতিসংঘের অবরোধ বা সাম্প্রতিক পরমাণু সমঝোতার কোথায় এই ক্ষেপণাস্ত্র সরবরাহকে নিষিদ্ধ করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, কিন্তু তারপরও ওয়াশিংটন চায় না মস্কোর কাছ থেকে এ ব্যবস্থা পেয়ে যাক তেহরান।

ওদিকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভস বলেছেন, “ইরানিদের কাছে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরে আমাদের উদ্বেগের কথা প্রকাশ করে এসেছি।”

তেহরান বলেছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি তেহরান আনার ব্যাপারে চুক্তি সই করতে আগামী সপ্তাহে একটি ইরানি প্রতিনিধিদল মস্কো সফরে যাবে। এ ব্যবস্থা ইরানকে সরবরাহ করার পথের সব বাধা দূর করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত এপ্রিলে এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ইরানকে এস-৩০০ সরবরাহে আপত্তি জানাবে আমেরিকা

আপডেট সময় : ১০:২১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫