ঢাকা ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

‘ইরাক-ইরান সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র কথা বলতে পারে না’

আন্তর্জাতিক ডেস্ক:: প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে বাগদাদ কীভাবে সম্পর্ক রক্ষা করবে তা যুক্তরাষ্ট্র নির্ধারণ করতে পারে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য মার্কিন সরকারকে অভিযুক্ত করে বাগদাদ।

ইরাক তার অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো হস্তক্ষেপ প্রত্যাখ্যান করছে বলেও জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানায় বাগদাদ।ইরাকের নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ড যা প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডারের নির্দেশে পরিচালিত হয় সে ব্যাপারে কোনো হস্তক্ষেপ সহ্য করবে না বলেও জানায় বাগদাদ।

সম্প্রতি বাগদাদস্থ মার্কিন দূতাবাস দাবি করেছিল, ইরাকের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করছে ইরান। ওই দূতাবাস বলেছিল, ইরানকে যদি আসন্ন মার্কিন নিষেধাজ্ঞা থেকে মুক্ত থাকতে হয় তাহলে তাকে ইরাকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে তৎপর ‘হাশদ আশ-শাবি’ বাহিনী বা পপুলার মোবিলাইজেশন ইউনিটকে নিস্ক্রিয় করতে হবে।

মার্কিন দূতাবাস এই আহ্বানের মাধ্যমে ওয়াশিংটনের আগে করা এক দাবির পুনরাবৃত্তি করে যেখানে বলা হয়েছিল, ইরাকের হাশদ আশ-শাবি বাহিনী পরিচালনা করছে ইরান।

কিন্তু বাগদাদ ও তেহরান বহুবার এ ধরনের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইরাকের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের নির্দেশে ওই বাহিনী গঠিত হয়েছে এবং দায়েশ (আইএস) বিরোধী যুদ্ধে ভূমিকা রেখে এই বাহিনী ইরাকে প্রবল জনপ্রিয়তা অর্জন করেছে।

সূত্র: পার্সটুডে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

‘ইরাক-ইরান সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র কথা বলতে পারে না’

আপডেট সময় : ০৫:১০:২২ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮