ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ইভিএম বিধিমালা চূড়ান্ত, এবার তফসিল বৈঠকে ইসি

নিউজ ডেস্ক:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবারের (৩ নভেম্বর) মুলতবি করা কমিশন বৈঠক ফের রোববার (৪ নভেম্বর) শুরু করে এই বিধিমালা চূড়ান্ত করা হয়। এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে সিদ্ধান্ত নিতে এখন বৈঠকে বসছে ইসি।

ইসি সূত্রে জানা গেছে, রোববার (৪ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে বিকেল ৩টায় শুরু হয় শনিবারের মুলতবি হওয়া কমিশন সভা। বিকেল সোয়া ৪টার পর সভাটি শেষ হয়। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে তফসিল নিয়ে বৈঠকে বসছে ইসি।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এবং চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী উপস্থিত আছেন।

এর আগে, শনিবার সন্ধ্যায় ইসির কমিশন সভা শেষে ইসি সচিব হেলালউদ্দিন আহমদ বলেছিলেন, ইভিএম ব্যবহারের বিধিমালা নিয়েও শনিবারের মুলতবি বৈঠকটি রোববার শুরু হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ইভিএম বিধিমালা চূড়ান্ত, এবার তফসিল বৈঠকে ইসি

আপডেট সময় : ০৪:৫৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮