ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

ইন্দ্রাণীকে নিয়ে ছবি বানাচ্ছেন রাখী

বিনোদন প্রতিনিধি,
964
শিনা বোরা হত্যাকান্ডে মূল অভিযুক্ত সাবেক চ্যানেল কর্ত্রী ইন্দ্রাণী মুখার্জিকে নিয়ে ছবি বানাচ্ছেন বলিউডের আইটেম গার্ল রাখী সাওয়ান্ত। সব সময়ই শিরোনামে থাকতে ভালবাসেন রাখী। এবার তাই চাঞ্চল্যকর শীনা হত্যা মামলার তদন্তে আসল অভিসন্ধি উন্মোচিত হবার আগেই ইন্দ্রাণী মুখার্জিকে নিয়ে ছবি বানাতে শুরু করেছেন তিনি। ছবির নাম, ’এক কাহানি জুলি কি’ । আর এই ছবিতে বিলাসী জীবনের আকর্ষণে ছুটে চলা ইন্দ্রাণীর চরিত্রে অভিনয় করছেন রাখী নিজে। তিনি জানিয়েছেন, ইন্দ্রাণীর সঙ্গে তার বন্ধুত্ব ছিল। অনেকবার পার্টিতে তিনি ইন্দ্রাণীর সঙ্গে মিলিতও হয়েছিলেন। আর তাই তার দাবি, তিনি ছাড়া আর কে এই চরিত্রে সঠিক নির্বাচন হতো! টুইটারে ইতিমধ্যেই এই ঘোষণা দিয়েছেন রাখী নিজেই । শুটিংও শুরু হয়ে গিয়েছে। ছবিতে শিনার ভুমিকায় অভিনয় করছেন আক্রুতি নাগপাল। আক্রুতি অবশ্য গ্যাংস্টার, গুড্ডু, টারজানের মত ছবিতে অভিনয় করেছেন। তিনিও এই ছবিটি নিয়ে বেশ রোমাঞ্চিত। টুইটারে শুটিংয়ের ছবিও পোস্ট করেছেন। নিজের মেয়ে শিনাকে হত্যা করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন সাবেক চ্যানেল কর্ত্রী ইন্দ্রাণী মুখার্জি। দ্বিতীয় স্বামীকে সঙ্গী করে কয়েক বছর আগে তিনি শিনাকে হত্যা করেছিলেন। এখন তিনি পুলিশ রিমান্ডে। প্রতিদিনই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হত্যার মোটিভ কি ছিল তা জানতে। একাধিক পুরষ সঙ্গীর সঙ্গে জীবন কাটিয়ে শেষ পর্যন্ত অবশ্য ইন্দ্রাণী বিয়ে করেছিলেন একদা স্টার ইন্ডিয়ার সিইও পিটার মুখার্জিকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

ইন্দ্রাণীকে নিয়ে ছবি বানাচ্ছেন রাখী

আপডেট সময় : ০৮:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫