ঢাকা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ইন্দোনেশিয়ায় ১৮৮ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক:: ইন্দোনেশিয়ায় ১৮৮ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি জাকার্তা বিমানবন্দর থেকে দেশটির দ্বীপ শহর পাঙকাল পিনাঙয়ের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় সাগর পাড়ি দেওয়ার সময় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

কর্মকর্তাদের আশঙ্কা, ১৮৮ জন যাত্রী নিয়ে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে। লায়ন এয়ার বোয়িং ৭৩৭-এর যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর সোমবার সকালে নিশ্চিত করেছে ওই বিমান সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ।

ইউসুফ লতিফ সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, এটি যে বিধ্বস্ত হয়েছে তা নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তারা জানান, আজ সকাল সাড়ে ৬টায় জাকার্তা থেকে উড্ডয়নের মাত্র ১৩ মিনিট পর বিমানটি সাগর অতিক্রম করার সময় কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানের গতিপথ পর্যবেক্ষণকারী সংস্থা ফাইটরাডার জানিয়েছে, বিমানটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ ক্যাটাগরির। এর ফ্লাইট নম্বর ছিল জেটি-৬১০। ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানান, বিমানটিতে কতজন যাত্রী ছিল তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

জেটি-৬১০ ফ্লাইটটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বঙ্গকা বেলুটুং দ্বীপপুঞ্জের প্রধান শহর পাংকল পিনংয়ের উদ্দেশে যাচ্ছিল। বিমানটি স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা থেকে পাংকল পিনংয়ের উদ্দেশে যাত্রা করে। এক ঘণ্টা পরই সেখানে অবতরণের কথা ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ইন্দোনেশিয়ায় ১৮৮ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

আপডেট সময় : ১১:০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮