ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ইতালিতে কমলাযুদ্ধ উৎসবের শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির উত্তরাঞ্চলীয় শহর ইভরেয়া। সেখানে গতকাল রোববার থেকে শুরু হয়েছে কমলা ছোড়াছুড়ির উৎসব। শেষ হবে বুধবার। দেড় শ বছরেরও আগে ঐতিহ্যবাহী এ উৎসবের শুরু।

এটি এই শহরের বার্ষিক কার্নিভ্যালের অংশ। যার মধ্য দিয়ে শতাব্দীরও আগে রাজতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষের বিদ্রোহের দৃশ্য ফুটে ওঠে। সেখানকার বাসিন্দা ফ্রান্সিসকো এএফপিকে বলেন, ‘অনেকে মনে করবে, এখানকার মানুষ উন্মাদ হয়ে গেছে।…কিন্তু ইভরেয়ার বাসিন্দা হিসেবে এটা আমাদের অস্তিত্বে মিশে আছে। আমাদের সন্তানেরা এই পাগলামি নিয়েই জন্ম নেয়।’
এই কমলাযুদ্ধের ওয়েবসাইটে বলা হয়, এই লড়াই ১৮৫৮ সাল থেকে কোনো কোনো আকারে টিকে আছে।
এ উৎসবে শহরের বাসিন্দারা কোনো ধরনের সুরক্ষাব্যবস্থা ছাড়াই রাস্তায় হেঁটে বেড়ায়। তারা মধ্যযুগীয় অত্যাচারী রক্ষীর বেশে থাকা লোকজনের ওপর কমলা ছুড়ে মারে। আর ট্রলি বাসে চড়া ঘোড়ার মুখোশে থাকা এই রক্ষীরাও কমলা ছুড়ে পাল্টা জবাব দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ইতালিতে কমলাযুদ্ধ উৎসবের শুরু

আপডেট সময় : ০৪:৪৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭