ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ইউরোপা লিগে ডর্টমুন্ডের দুর্দান্ত জয়

স্টাফ রিপোর্টার,
586
ম্যাচের ২২ মিনিটের মধ্যে তিন গোল হজম করেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। ইউরোপা লিগে নরওয়ের ক্লাব অডের বিপক্ষে তিন গোলে পিছিয়ে পড়েও ৪-৩ গোলের দুর্দান্ত জয় পেয়েছে জার্মান ক্লাবটি।

বৃহস্পতিবার রাতে অডের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে ডর্টমুন্ড। স্বাগতিকদের ১-০ গোলে এগিয়ে দেন জন স্যামুয়েলসেন। এরপর ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অডের ফ্রেডরিক নর্ডকেভেলে। দুই মিনিট পরই এসপেন রুডের গোলে স্কোরলাইন ৩-০ করে ফেলে স্বাগতিকরা। মাত্র ২২ মিনিটেই তিন গোল হজম করে তখন ধুঁকছিল ডর্টমুন্ড।

ম্যাচের ৩৪ মিনিটে ডর্টমুন্ডের হয়ে একটি গোল শোধ করেন গ্যাবনিজ স্ট্রাইকার পিয়ের-এমেরিক অবামেয়াং। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর ম্যাচের ৪৭ মিনিটে ডর্টমুন্ডের হয়ে আরেকবার ব্যবধান কমান শিনজি কাগাওয়া। এরপর ৭৬ মিনিটে নিজের জোড়া গোলে ডর্টমুন্ডকে ৩-৩ সমতায় ফেরান এমেরিক অবামেয়াং।

আর নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ডর্টমুন্ডের ত্রাণকর্তা হয়ে দেখা দেন আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিখ মেখিতারিয়ান। সতীর্থ কাগাওয়ার ক্রস থেকে হেডে স্বাগতিকদের জালে বল জড়ান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ইউরোপা লিগে ডর্টমুন্ডের দুর্দান্ত জয়

আপডেট সময় : ০৩:০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫