ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আ.লীগ ও বিএনপি অফিসে সার্চ কমিটির চিঠি

নির্বাচন কমিশন গঠনের বিষয়ে ৫ জনের নাম চেয়ে সার্চ কমিটির সিদ্ধান্তের চিঠি বিএনপির নয়াপল্টন কার্যালয় ও আওয়ামী লীগের কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয়েছে। সার্চ কমিটির প্রথম বৈঠকের পরদিন এ কথা নিশ্চিত করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ।

তিনি জানান, শনিবার থেকেই ৩১ টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠানোর কাজ শুরু করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। তবে রবিবারও অনেক চিঠি পাঠানো হচ্ছে। রাষ্ট্রপতির সাথে যেসব রাজনৈতিক দলের নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়েছে তাদের কাছেই চিঠি পাঠানো হচ্ছে।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠকের একটি সিদ্ধান্ত হলো, রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন কমিটি গঠনে ৫ জনের নাম চেয়ে চিঠি পাঠানো। যেসব রাজনৈতিক দল রাষ্ট্রপতির সাথে সংলাপ করেছে তাদের কাছেই আবার ৫ জনের নাম চেয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় ৬ সদস্যের সার্চ কমিটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আ.লীগ ও বিএনপি অফিসে সার্চ কমিটির চিঠি

আপডেট সময় : ০৫:৫৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭