ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

আ.লীগে যোগ দেয়ার দুই ঘণ্টায় বিএনপি থেকে বহিষ্কার

মঙ্গলবার দুপুরের দিকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলীর হাতে নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা সহিদুজ্জামান। এমন খবর গণমাধ্যমে আসার দুই ঘণ্টার মাথায় সহিদুজ্জামানকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।

মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খানসামা উপজেলা বিএনপির সভাপতি সহিদুজ্জামানকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে দুপুরে পাকেরহাটে এক অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগ দেন সহিদুজ্জামান। তার সঙ্গে আরো ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্যসহ বিএনপির বিভিন্ন স্তর ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

আওয়ামী লীগে যোগদানের বিষয়ে সহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, “রাজনীতি করি এলাকার উন্নয়ন ও মানুষের সেবার জন্য। কিন্তু বিরোধী দলে থেকে এলাকার উন্নয়নে কাজ করা সম্ভব নয়। এলাকার উন্নয়নের স্বার্থেই সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে আওয়ামী লীগে যোগ দিয়েছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

আ.লীগে যোগ দেয়ার দুই ঘণ্টায় বিএনপি থেকে বহিষ্কার

আপডেট সময় : ০৭:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭