সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করেছেন। তার সমর্থকরা তাকে মেয়র হিসেবে দেখার ইচ্ছে প্রকাশ করে নগরজুড়ে পোষ্টার লাগিয়েছেন। অন্যদিকে দুইবারের নির্বাচিত মেয়র ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান পুনরায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী। সাধারণ মানুষের মধ্যে তার রয়েছে বিশাল জনসমর্থন।
আর এ নিয়ে সিলেট মহানগর আওয়ামীলীগের মধ্যে রয়েছে এক ধরনের বিভক্তি। দলীয় আনুগত্যের করনে যদিও এ বিভক্তি প্রকাশ্য রুপ লাভ করতে পারেনি।
এ ধরনের একটি পরিস্থিতিতে সাময়ীক বরখাস্তকৃত মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীর বাসায় একটি পারিবারিক অনুষ্ঠানে সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের অংশ নেয়াকে পর্যবেক্ষক মহল দেখছেন ভিন্নভাবে।
তারা বলছেন আরিফুল হক চৌধুরী আওয়ামীলীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জসিটভূক্ত অন্যতম আসামী। ঠিক এই মূহুর্তে আওয়ামীলীগের একজন দায়িত্বশীল নেতা আরিফুল হকের বাসায় দাওয়াতে যাওয়া শুধু যে রাজনৈতিক সৌহার্দ প্রর্দশন বর্তমান রাজনৈতিক পরিবেশে এটা বিশ্বাসযোগ্য নয়।
সিলেটের একজন রাজনৈতিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,’ অপেক্ষা করুন খুব শীঘ্রই থলের বিড়াল বেরিয়ে আসবে।’
তবে আমরা মনে করে রাজনীতিতে বিরোধ থাকতেই পারে তাই বলে এক নেতা আরেক নেতার পারিবারিক অনুষ্ঠানে যেতে পারবেননা এমনটি হতে পারেনা। উদেশ্য যাই থাকুক আমরা চাই সিলেটের রাজনৈতিক অঙ্গন এমন সৌহার্দপূর্ণ থাকুক।
প্রসঙ্গত, শনিবার সদ্য কারামুক্ত সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধূরীর পিতা মরহুম শফিকুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমারপাড়াস্থ মেয়র হাউসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী নজরুল ইসলাম খান, সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র সাবেক এমপি এম নাসের রহমান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, সাবেক এমপি খালেদা রব্বানী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বিএনপি নেতা আজমল বক্ত ছাদেক, মঈন উদ্দিন সুহেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, তাঁতী দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিনিধির নাম 





