ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আমেরিকায় হিজাব পরিহিতাকে হেনস্থা

ওয়াশিংটন: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের সাতটি দেশ থেকে আসা উদ্বাস্তু ও শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা জারির পরই, মার্কিন মুলুকে একাধিক অনভিপ্রেত ঘটনা ঘটেই চলেছে।

এবার আমেরিকায় এক ক্যাফেতে হিজাব পরিহিতা এক মহিলাকে দেখে সেখানে উপস্থিত অপর এক কাস্টমারের বিরুদ্ধে মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠল। হিজাব পরা ওই মহিলার অনুমতি ছাড়া তার ছবি তোলার পর মহিলার কাছে জানতে চাওয়া হয়, তার কাছে গ্রিন কার্ড আছে কিনা?

তবে ঘটনার সময়ের পুরো কথপোকথনটিই রেকর্ড করে রাখেন ওই মহিলা। ৩৯ বছর বয়সি আসমা এলহুনি জানিয়েছেন, তিনি ওই কফি শপে বসে ল্যাপটপে কাজ করছিলেন। সেসময় হঠাৎই সেই ব্যক্তি কফি শপে ঢুকে ওই মহিলার একাধিক ছবি তুলতে শুরু করেন।

প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরে বিরক্ত হন ওই মহিলা। তখন তিনি পাল্টা বলেন, আমিও আপনার ছবি তুলব। আর পুরো ঘটনাটির ভিডিও রেকর্ডিং করেন।

সেসময়ই মহিলার গ্রিন কার্ড আছে কিনা, এই সংক্রান্ত তথ্য জানতে চান ওই ব্যক্তি। তবে তারপরই ওই ব্যক্তির এক বন্ধু এসে তাকে সরিয়ে নিয়ে যান। কারণ ওই মহিলার সঙ্গে সেসময় যা হচ্ছিল সেটা অনঅভিপ্রেত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আমেরিকায় হিজাব পরিহিতাকে হেনস্থা

আপডেট সময় : ০১:২৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭