ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেওয়ার আবেদন করলেন মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিনিধি
আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেওয়া ও জব্দকৃত অন্যান্য মালামাল ফেরত দেয়ার জন্য ঢাকার সিএমএম আদালতে একটি আবেদন করা হয়েছে।

আজ বুধবার ঢাকার মহানগর হাকিম সরাফত জামান আনসারীর আদালতে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদিন মেজবাহর মাধ্যমে এ আবেদন করেন পত্রিকাটির চেয়ারম্যান ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরফুজ্জামান আনসারী আবেদনটি গ্রহণ করে শুনানি শেষে নথি পর্যালোচনা করে পরবর্তীতে আদেশ দিবেন বলে জানান।

মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন অ্যাড. সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নাল আবেদীন।
এসময় আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক আবদাল আহমেদ, বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী ও নগর সম্পাদক এম আব্দুল্লাহসহ পত্রিকাটির শতাধিক সাংবাদিক আদালতে উপস্থিত ছিলেন।

নথি থেকে জানা যায়, ২০১৩ সালের এপ্রিলে আমার দেশ পত্রিকার প্রেস সিলগালা করে অন্যান্য সরঞ্জাম জব্দ করে পুলিশ। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা করা হয়। জব্দকৃত সেই মালামাল ও প্রেস খুলে দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১১ এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকার কার্যালয় থেকে সাংবাদিকদের বের করে দিয়ে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে এবং ওইদিনই পত্রিকাটির প্রেস সিলগালা করে দেয় পুলিশ। এতে পত্রিকাটির কয়েক হাজার সাংবাদিক ও কর্মচারী বেকার হয়ে পড়েন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেওয়ার আবেদন করলেন মাহমুদুর রহমান

আপডেট সময় : ০৮:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭