ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আমরা সুষ্ঠু-সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
আমরা একটি সুষ্ঠু-সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এ কথা বলেন।

এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে আগে ফেবার (কারও পক্ষ নিয়ে কাজ) না করলে চাকরি নিয়ে টান পড়ত। অফিসাররা যখন কাজ করত, তখন কাউকে কাউকে ফেবার করার কথা বলা হতো। ফেবার না করলে সমস্যা হতো। কিন্তু এখন ফেবার করতে গেলে অসুবিধা হবে।

তিনি আরও বলেন, আগের অবস্থার এখন পুরো উল্টো। এখন আর আগের মতো ভোট হবে না। এবার কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু-সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমাদের লক্ষ্য কোনো দল বা গোষ্ঠীকে ভোটে জেতানোর জন্য অথবা কোনো ব্যক্তি যাতে ভোটে জিততে না পারে এমনটা নয়। আমরা সেই কাজের জন্য নামিনি। মানুষ যাকে ভোট দেবে সে জিতবে, এটাই আমাদের প্রত্যাশা।

সিইসি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করার বড় উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। যারা বাড়িতে যাবেন তারা ভোটারদের একটি বার্তা দেবেন যে, এবার আর আগের মতো ভোট হবে না।

তিনি আরও বলেন, এবার আপনার ভোট আপনি দিতে পারবেন। এ লক্ষ্যে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। নারী ভোটারসহ সব ভোটাররা যাতে ভোটকেন্দ্রে আসেন, সে লক্ষ্যে নানা প্রচার-প্রচারণা করা হবে।

সিলেট অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান, উপপ্রধান (উপসচিব) ও প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার মো. এমদাদুল হক ও বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসার স্বর্ণালী চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আমরা সুষ্ঠু-সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি

আপডেট সময় : ১২:০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫