ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

‘আমরা আগুনের বিরুদ্ধে আগুন দিয়েই খেলব’ -ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা আগুনের বিরুদ্ধে আগুন দিয়েই খেলব। আইনের আওতার মধ্যে করা যায় এমন সবকিছুই আমি করতে চাই। প্রয়োজনে ‘ওয়াটারবোর্ডিং’ (নিচু করে ঝুলিয়ে নাকে-মুখে পানি ঢালা) এবং ‘জিজ্ঞাসাবাদের আরো কঠোর পদ্ধতিসমূহ’ (ইআইটি) প্রয়োগ করা হবে। তবে আমি জানতে চাই, নির্যাতন আসলেই কাজের ব্যাপার কি না। যদিও আমি মনে করি, এটি পুরোপুরি কার্যকর ফল দেয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প এইসব কথা বলেন।

জানা যায়, ২০০১ সালে ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পর আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য যেসব নির্যাতনমূলক কৌশল ব্যবহার করা হতো, সেসব ফিরিয়ে আনার পক্ষেই মত দিলেন ট্রাম্প। এর আগে ট্রাম্পের পূর্বসুরি বারাক ওবামা ২০০৯ সালে এক নির্বাহী আদেশে ওয়াটারবোর্ডিং এবং ইআইটি পদ্ধতি নিষিদ্ধ করেছিলেন।

ট্রাম্প বলেন, যে কোন ধরনের চরমপন্থা দমনের জন্য প্রয়োজনীয় কৌশল ব্যবহার নিয়ে এরই মধ্যে প্রতিরক্ষামন্ত্রী জেমস মাটিস এবং সিআইএ পরিচালক মাইক পম্পেওর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, আমি, ম্যাটিস ও পম্পেও এবং আমার পক্ষের লোকদের প্রতি আস্থাশীল। যদি তারা নির্যাতনমূলক কৌশল ব্যবহার করতে না চান তবে করবো না। তবে তারা যদি এমনটি করতে চান, তাহলে চরমপন্থার দমনের জন্য শেষ পর্যন্ত আমি তা করতে দেব।

এদিকে গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণকালে অভিষেক ভাষণে পৃথিবী থেকে ‘ইসলামী সন্ত্রাসবাদ’ মুছে ফেলার ঘোষণা দেন ট্রাম্প। তাছাড়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সদর দফতর পরিদর্শনকালে দেয়া বক্তৃতায় ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হতেও গোয়েন্দাদের নির্দেশ দেন। এ সময় ট্রাম্প বলেন, অতীতের সরকারগুলো সিআইএ কর্মকর্তাদের যথেষ্ট সহযোগিতা করেনি। তবে তার সরকার তা করবে। সিআইএ যা করতে চায় তা করতে দেবেন বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

‘আমরা আগুনের বিরুদ্ধে আগুন দিয়েই খেলব’ -ট্রাম্প

আপডেট সময় : ০৪:২৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭