ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আফগানিস্তানে রেডক্রসের ছয় কর্মীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক,
আফগানিস্তানের জোজানে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রসের ছয় সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। খবর বিবিসির।

প্রদেশটির গভর্নর লুৎফুল্লাহ আজিজি জানান, বুধবার জোজান প্রদেশের কুশ টেপা এলাকায় এ ঘটনা ঘটেছে। সংস্থার আরও দুই কর্মী এখনো নিখোঁজ রয়েছেন। আইএস ওই দুই কর্মীকে অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

রেডক্রস তাদের ছয় কর্মীর নিহতের তথ্য নিশ্চিত করেছে। তবে তাদের কারা হত্যা করেছে এ বিষয়ে কিছু জানাতে পারেনি সংস্থাটি। তাৎক্ষণিক এই হত্যাকাণ্ডের দায় কেউ স্বীকার করেনি।

২০১৫ সাল থেকে আফগানিস্তানে আইএস সক্রিয়। সম্প্রতি দেশটির পূর্বাঞ্চল ও কাবুলে হামলা চালিয়েছে বলে জঙ্গি গোষ্ঠীটি দাবি করেছে।

সরকারি কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক তুষার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসামগ্রী পাঠানোর দায়িত্বে নিয়োজিত ছিলেন রেডক্রসের নিহত কর্মীরা।

জোজানের গভর্নর নিশ্চিত করেছেন, গুলি চালানো ব্যক্তিরা আফগানিস্তানের নাগরিক।

২০১৩ সালে তালেবান জঙ্গিরা জালালাবাদের রেডক্রসের কার্যালয়ে হামলা চালিয়েছিল।

গতকাল মঙ্গলবার কাবুল সুপ্রিম কোর্টে বোমা হামলায় নিহত ২০ জনকে হত্যার দায় স্বীকার করেছে আইএস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আফগানিস্তানে রেডক্রসের ছয় কর্মীকে হত্যা

আপডেট সময় : ০৯:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭