ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ায় উদ্বেগ জানাল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্কঃ

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গত সপ্তাহে দু’দফা মার্কিন বিমান হামলায় অন্তত ১৮ বেসামরিক আফগান নিহত হয়েছে বলে জাতিসংঘ তদন্তে নিশ্চিত হওয়ার পর এ উদ্বেগ প্রকাশ করা হয়।

আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন বা ইউএনএএমএ তদন্তে উঠে এসেছে যে, চলতি মাসের ৯ এবং ১০ তারিখে মার্কিন বিমান হামলায় অন্তত ১৮ আফগান নিহত হয়েছে। আফগান প্রদেশ হেলমান্দের সংগিন জেলায় এ হামলায় নিহতদের বেশির ভাগই নারী এবং শিশু।

অবশ্য হেলমান্দে আফগান প্রেসিডেন্টের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ঘোষণা করেছিলেন, মৃতের সংখ্যা হবে অন্তত ২২।

ইউএনএএমএ তদন্তে আরো দেখা গেছে যে লশকর গাহে কাবুল ব্যাংকের বাইরে বোমা হামলায় অন্তত ৭ আফগান মারা গেছে।
২৫ ব্যক্তি নিহত এবং আরো অনেক আহত হওয়ার ঘটনায় জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলে ইউএনএএমএ’র বিবৃতিতে জানানো হয়। এতে বেসামরিক মানুষকে ক্ষয়ক্ষতির থেকে রক্ষার জন্য আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার জন্য সংঘর্ষে জড়িত সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ায় উদ্বেগ জানাল জাতিসংঘ

আপডেট সময় : ০৫:২৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭