ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশ পুলিশ সুপরিচিত : রাষ্ট্রপতি

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশপ্রেম ও মানবতার মন্ত্রে উজ্জীবিত হয়ে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে কাজ করে জনগণের বন্ধু হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

পুলিশ সপ্তাহ-২০১৭ উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।আবদুল হামিদ বলেন, আন্তর্জাতিক পরিম-লেও আজ বাংলাদেশ পুলিশ সুপরিচিত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ সদস্যদের দক্ষতা, নিষ্ঠা, পেশাদারিত্ব বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে।

বাণীতে তিনি বলেন, বাংলাদেশ পুলিশের প্রতিটি বিভাগে নারী পুলিশের পদচারণা যেমন প্রতিষ্ঠানটিকে করেছে যুগোপযোগী, তেমনি দেশের নারী ও শিশুদের সেবা প্রদানে যুক্ত করেছে নতুন মাইলফলক।রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার বাংলাদেশ পুলিশ বাহিনীকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সেবার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ পুলিশ জনপ্রত্যাশা পূরণে এগিয়ে যাবে।

তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শতাব্দীর ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি জনগণের জানমালের নিরাপত্তা বিধান, আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়তাসহ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।

আবদুল হামিদ বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, ‘শৃঙ্খলা-নিরাপত্তা-প্রগতি’থ- এ মন্ত্রে দীক্ষিত দেশপ্রেমিক পুলিশ সদস্যগণ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান ও আন্তরিক হবেন।’

বাণীতে আবদুল হামিদ বলেন, স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে পাক হানাদারদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে রাজারবাগ পুলিশ লাইন্সের নির্ভীক পুলিশ সদস্যগণ। মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনাকারী বীর পুলিশ সদস্যদের, যারা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি।

রাষ্ট্রপতি পুলিশ সপ্তাহ-২০১৭ উপলক্ষে বাংলাদেশ পুলিশ পরিবারের সকল সদস্যকে জানান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পুলিশ সপ্তাহের সার্বিক সাফল্য কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশ পুলিশ সুপরিচিত : রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৭:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭