ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আদালতে তোলা হচ্ছে মঈনুলকে

নিউজ ডেস্ক:: মাসুদা ভাট্টিকে কটূক্তির ঘটনায় রংপুরে দায়ের করা মানহানির মামলায় গ্রেপ্তার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকা মহানগর আদালতে নেয়া হবে আজ।মঙ্গলবার দুপুরের দিকে তাকে আদালতে নেয়া হতে পারে।সোমবার রাতে আ স ম আবদুর রবের উত্তরার বাসা থেকে গ্রেপ্তারের পর মঈনুলকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, মঈনুলকে রংপুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে সোপর্দ করা হবে। আদালত অনুমতি দিলে তাকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি পুলিশ।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’বলার পর থেকে সমালোচনার মুখে পড়েন মঈনুল। এক পর্যায়ে তিনি টেলিফোনে ক্ষমা চাইলেও মাসুদা ভাট্টি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন।তা না করায় মঈনুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি।

পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও মানহানির অভিযোগে একাধিক মামলা হয় তার বিরুদ্ধে।এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মঈনুল কয়েকটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনও নেন।

গতকাল সোমবার রংপুরে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন মানবাধিকারকর্মী মিলি মায়া।সেই মামলায় মঈনুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আদালতে তোলা হচ্ছে মঈনুলকে

আপডেট সময় : ১০:২৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮