ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

আদর্শ নেতা ছাড়া জাতির মুক্তি নাই: রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ভালো নেতা ছাড়া জাতির মুক্তি নাই। গাজীপুরের মাটি ইসলামের ঘাটি। ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো যেখানে দুর্নীতি, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, অন্যায়ভাবে জমি দখলবাজী থাকবে না।

শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জামালপুর আর এম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করিম বলেন, ন্যায়-নীতি ও আদর্শবান নেতা ছাড়া এ দেশের মানুষের শান্তি কামনা করা যায় না। বিগত দিনের শাসকরা ভালো হলে এ দেশ সোনার খনি হতো।

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ ১১ দল থেকে বের হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্পষ্টভাবে বলেছে তারা শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। প্রচলিত নিয়মেই দেশ পরিচালনা করবে। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা যখন তাদের সঙ্গে আলোচনা করেছিলাম তখন তাদের ভাবনাটা ছিল আলাদা, আমাদের ভাবনাটাও হয়ে গেল আলাদা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার প্রতীক হল হাতপাখা। ভালোর পক্ষে, ইসলামের পক্ষে, কল্যাণের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।

গাজীপুর-৫(কালীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করারও আহ্বান জানান তিনি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

আদর্শ নেতা ছাড়া জাতির মুক্তি নাই: রেজাউল করিম

আপডেট সময় : ০৪:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬