ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

আত্মপক্ষ সমর্থনে আজ আদালতে যাচ্ছেন খালেদা

নিজস্ব প্রতিবেদক,
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অংশ নিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে যাচ্ছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারস্থ কারা অধিপ্ততরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে হাজির হবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার তার আদালতে হাজিরের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২ ফেব্রুয়ারি ওই আদালতের প্রতি অনাস্থা জানিয়ে একটি আবেদন করেন খালেদা জিয়া। আবেদনটি খারিজ করেন আদালত। এরপর আদালত বদলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদনটি করেন খালেদা জিয়া।

গত ১ ডিসেম্বর খালেদা জিয়া তার আত্মপক্ষ সমর্থনে আংশিক রাখেন। পরবর্তী সময়ে ১৫ ডিসেম্বর খালেদা জিয়া ধার্য তারিখে আদালতে হাজির না হয়ে সময়ের

আবেদন করেন।

অন্যদিকে গত ১ ডিসেম্বর চ্যারিটেবল মামলার রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষীর সাক্ষ্য বাতিল করে আবার নেয়ার জন্য খালেদা জিয়ার আবেদন শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেয়া হয়।

দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। ২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন আর রশীদ। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

এই মামলাটি নিয়ে খালেদা জিয়ারে আইনজীবীরা অসংখ্যবার উচ্চ আদালতে গিয়েছেন। তবে প্রতিবারই তাদের আবেদন নাকচ হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

আত্মপক্ষ সমর্থনে আজ আদালতে যাচ্ছেন খালেদা

আপডেট সময় : ০৯:৩২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭