ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

আজকের মধ্যেই ধর্মঘট প্রত্যাহার হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:: নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সহ সরকারের প্রভাবশালী চার মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ খান।

বৈঠকে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌমন্ত্রী শাজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে ওবায়দুল কাদেরের দফতরে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে রুদ্ধদ্বার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন বলেন, ‘আমরা বৈঠকে বসেছিলাম। ধর্মঘটের বিষয়ে আলোচনা করেছি। এখন শ্রমিক নেতাদের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এ জন্য আমরা পরিবহন মালিক নেতা খন্দকার এনায়েতুল্লাহ খানের অফিসে একটি বৈঠক করবো।’

তিনি আরও বলেন, ‘ধর্মঘট নিয়ে নানা ধরনের ঘটনা ঘটছে। সবকিছু আমাদের নলেজে আছে। আমরা আশাবাদী আজকের মধ্যেই এ ধর্মঘট প্রত্যাহার হবে। ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে আজকের বৈঠকে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে এ ঘোষণা এখান থেকে দিতে চাই না। শ্রমিকদের সঙ্গে বসেই সেখান থেকে ঘোষণা দেওয়া হবে।’

শাহজাহান খান সচিবালয় থেকে বের হওয়ার সময় কয়েকজন সাংবাদিককে বলেন, ‘ধর্মঘটের মধ্যে জামায়াত-শিবির ঢুকে গেছে।’

বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আদালতের রায়ের বিষয়ে যদি কারও কিছু বলার থাকে তা আদালতের মাধ্যমেই উপস্থাপন করা উচিত। আদালতের রায় নিয়ে ধর্মঘটে যাওয়া ঠিক না। মানুষকে কষ্ট দিয়ে দাবি আদায় কোনও মানবিক কর্মকাণ্ড হতে পারে না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

আজকের মধ্যেই ধর্মঘট প্রত্যাহার হবে: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০১:২৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭