ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

আগের ফল ঝুলিয়ে রেখে ফের পরীক্ষা নিচ্ছে চট্টগ্রাম ওয়াসা

চট্টগ্রাম ওয়াসায় সহকারী ও উপসহকারী প্রকৌশলীর ২১ পদে নিয়োগের জন্য শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে লিখিত পরীক্ষা। ২০২৩ সালের ১২ মে একই পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। ওই পরীক্ষার ফলাফল যথারীতি প্রকাশ করার পর একই বছরের ১৮ ডিসেম্বর মৌখিক পরীক্ষার দিনক্ষণও ঠিক করে অফিস আদেশ জারি করা হয়। কিন্তু সেই মৌখিক পরীক্ষা আর আলোর মুখ দেখেনি।

সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের অভিযোগ, তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও তার কয়েকজন কাছের কর্মকর্তার পছন্দের প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় মৌখিক পরীক্ষা ঝুলে আছে দুই বছর ধরে।

নাম প্রকাশ না করার শর্তে এক পরীক্ষার্থী বলেন, ‘চুয়েটে অনুষ্ঠিত পরীক্ষায় কোনো অনিয়ম ও দুনীতির সুযোগ নেই। কিন্তু ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের পছন্দের প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় মৌখিক পরীক্ষা নেয়া হয়নি আজ পর্যন্ত। চট্টগ্রাম ওয়াসার বর্তমান ব্যবস্থাপনাও সেই একই পথে হাঁটলো। এতে আমরা যারা উত্তীর্ণ হয়েছিলাম তাদের ক্ষতি হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগার থেকেও বিশাল অংকের টাকা তছরুপ হচ্ছে।’

এবারের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় গত ১০ ডিসেম্বর। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় এই পরীক্ষার জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৫ লাখ ৮৫ হাজার টাকা।

২০২৩ সালে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় নিয়ম মাফিক ৬৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরের ধাপে মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধাবীদের নিয়োগ নিশ্চিত করলে বিষয়টি সেখানেই শেষ হয়ে যেতো বলে জানান সংশ্লিষ্টরা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

আগের ফল ঝুলিয়ে রেখে ফের পরীক্ষা নিচ্ছে চট্টগ্রাম ওয়াসা

আপডেট সময় : ০৯:৫৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬