ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

‘আগুন সন্ত্রাসের জন্য খালেদা জিয়াকে মানুষ উচিত জবাব দেবে’

কর্মিসভায় অন্যান্যের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

১৪ দলের সমন্বয়ক, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের নির্ধারিত সময়ের একদিন আগেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে এই নির্বাচন। আর ২০১৪ সালে জনগণের কাছে যেমন খালেদা জিয়া পরাজিত হয়েছেন, ২০১৯ সালের নির্বাচনেও তিনি পরাজিত হবেন। আগুন সন্ত্রাসের জন্য খালেদা জিয়াকে দেশের মানুষ উচিত জবাব দেবে।
শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া সার্কিট হাউসে ১৪ দলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই কর্মিসভা।
সভায় মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গ্রামের মানুষের দ্বারপ্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে বিদ্যুতের আলো। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কথা ভাবেন। তাদের জন্য কাজ করেন। তাই অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি আওয়ামী লীগসহ ১৪ দলের নেতা-কর্মীদের নির্দেশ নিয়েছেন।’
১৪ দলের এই কর্মিসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য আব্দুল মান্নান, ১৪ দলের কেন্দ্রীয় নেতা ডা. শাহাদৎ হোসেন, রেজাউর রশিদ খান, অধ্যাপক নুরুল মজিদ বেলাল, শজিমেকের অধ্যক্ষ প্রফেসর একেএম আহসান হাবীব, বিএমএ বগুড়ার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, স্বাচিপ সভাপতি ডা. সামির হোসেন মিশু, জেলা আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলু, শাহরিয়ার আরিফ ওপেল প্রমুখ।
প্রসঙ্গত, স্বাস্থ্যমন্ত্রীসহ ১৪ দলের নেতারা রবিবার (২২ জানুয়ারি) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে আইসিইউ ইউনিট উদ্বোধন করবেন। পরে শহরের মাটিডালী ও মোকামতলায় শীতবস্ত্রও বিতরণ করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

‘আগুন সন্ত্রাসের জন্য খালেদা জিয়াকে মানুষ উচিত জবাব দেবে’

আপডেট সময় : ১২:৩৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭