ঢাকা ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

আগামী সংসদ নির্বাচনে আ.লীগ ৮০% ভোট পাবে: হানিফ

খুলনা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৮০ শতাংশ ভোট পাবে বলে দাবি করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের শতকরা ৮০ ভাগ ভোটার আওয়ামী লীগকে ভোট দিয়ে প্রমাণ করবে তারা উন্নয়নের পক্ষে, অগ্রগতির পক্ষে।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় হানিফ এ কথা বলেন।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, আওয়ামী লীগ যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী অপরাধী এই সমস্ত ব্যক্তি, দলের নেতাকর্মী বা তাদের পৃষ্ঠপোষকদের সঙ্গে কোনো বৈঠক করতে সম্মত নয়। কারো যদি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে, সরকারের কাছে তারা প্রস্তাব দিতে পারে। সরকার যদি মনে করে যৌক্তিকভাবে কোনো আলোচনার প্রয়োজন আছে, তাহলে আলোচনা হতে পারে।

নেতাকর্মীদের উদ্দেশে হানিফ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বিগত আট বছরে যে উন্নয়ন করেছি, এখনো উন্নয়নের যে ধারাবাহিকতা আছে তাতে আমরা আশা করছি, আগামী সংসদ নির্বাচনের আগে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের শতকরা ৮০ ভাগ মানুষ শেখ হাসিনার প্রতি আস্থা পোষণ করেছে। এই উন্নয়নের চিত্র তাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পারলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিয়ে প্রমাণ করবে যে তারা উন্নয়নের পক্ষে, সন্ত্রাস-নাশকতার বিপক্ষে।

‘নির্বাচনকালে সব রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা থাকা দরকার’ রাষ্ট্রপতির এই বক্তব্যকেও স্বাগত জানান তিনি।

খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মো. আবদুর রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মামুন স্বপন, সদস্য এস এম কামাল হোসেন, পারভিন জামান কল্পনা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী তালুকদার আবদুল খালেক প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

আগামী সংসদ নির্বাচনে আ.লীগ ৮০% ভোট পাবে: হানিফ

আপডেট সময় : ০৬:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭