ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

আগামী নির্বাচন নারায়ণগঞ্জের মতো স্বচ্ছ করতে চায় আ’লীগ : ওবায়দুল কাদের

রংপুর প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবেন, তাতে আওয়ামী লীগের পূর্ণ সমর্থন থাকবে। আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচন নারায়ণগঞ্জের মতো স্বচ্ছ করতে চায়। এজন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে আওয়ামী লীগ। তিনি বলেন, বিএনপির একজন নেতা সার্চ কমিটির সদস্যদের নিয়ে আশাবাদী, আরেক নেতা হতাশ। তাদের কথা ও কাজে কোনো মিল নেই।

দলে নেতা উৎপাদন নয়, কর্মী উৎপাদনের আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের দলে নেতা এবং হাইব্রিড নেতা বাড়ছে, কর্মী কমছে। এটা দুর্ভাগজ্যনক। দল ভারী করার জন্য খারাপ লোকদের দলে টানবেন না। নেতাকর্মীদের আদর্শের রাজনীতি করতে হবে। ভবিষ্যতে ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।

রোববার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাসিম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম প্রমুখ।

মন্ত্রী বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক উগ্রবাদ এখন আমাদের প্রধান বিপদ। একে প্রতিহত করতে হবে। পরাজিত করতে হবে।
যৌথ কর্মীসভায় রংপুর বিভাগের আট জেলার ৫৪ উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

আগামী নির্বাচন নারায়ণগঞ্জের মতো স্বচ্ছ করতে চায় আ’লীগ : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৫:৫৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭