ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

আগামীতে মেলায় নতুনত্ব ঘটবে : সংস্কৃতিমন্ত্রী

এবারের বইমেলা সার্বিক দিক দিয়ে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, লেখক-পাঠক-প্রকাশক সবার সম্মিলিত ভাবনা ও প্রচেষ্টায় আগামীতে মেলায় আরও নতুনত্ব ও ইতিবাচকতা সংযোজিত হবে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার ২০১৭-এর সমাপনী অনুষ্ঠান। শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

বইমেলার প্রতিবেদন উপস্থাপন করেন অমর একুশে বইমেলার সদস্য সচিব ড. জালাল আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খান। সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম।

একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, বাংলা একাডেমি আয়োজিত বইমেলা এখন আর বই ক্রয়-বিক্রয়ের বার্ষিক অনুষ্ঠানে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে আমাদের সাংস্কৃতিক জাগরণের উৎসমুখে।

বিশেষ অতিথির বক্তব্য মো. ইব্রাহীম হোসেন খান বলেন, অমর একুশে বইমেলা আজ দেশের গণ্ডি পেরিয়ে সারাবিশ্বে পরিচিতি লাভ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

আগামীতে মেলায় নতুনত্ব ঘটবে : সংস্কৃতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:২৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭