ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

আগামীকাল আদালতে যাবেন খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দিতে আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে মামলাটির শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়া আগামীকাল সকাল ১০টায় আদালতের উদ্দেশে রওনা হবেন।

গত ৩০ জানুয়ারি আদালতে হাজির হয়েছিলেন খালেদা জিয়া। ওই দিন অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত খালেদার আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। আর খালেদার পক্ষে মামলার পুনঃতদন্তের আবেদনের ওপর বিস্তারিত শুনানির সময়ও ওই দিন ধার্য করেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে দেওয়া অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য ২ ফেব্রুয়ারি তারিখ ধার্য রয়েছে।

এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার ৯টি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলায় আজ বুধবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ‘আজ ম্যাডাম ১০ মামলার হাজিরা দিতে আদালতে আসেননি, সুস্থ থাকলে আগামীকাল জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায় বিশেষ জজ আদালতে হাজিরা দেবেন।’

এর আগে খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনের বক্তব্য দেওয়ার জন্য ৫ বার সময় নিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

আগামীকাল আদালতে যাবেন খালেদা জিয়া

আপডেট সময় : ০৬:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭