দলের কোন নেতা অপরাধী বা শৃঙ্খলাবিরোধী কোন কাজ করলেও তাকে সরাসরি বহিষ্কার না করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাংগঠনিক স্বিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক জেলা শাখার নেতাদের দুদিন আগে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।শুক্রবার (৩ মার্চ) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডীস্থ রাজনৈতিক কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে তিনি এ নির্দশনার কথা বলেন।
কাদের বলেন, “দলের কোন শাখার কেউ যদি অপরাধী হয়, শৃঙ্খলাবিরোধী কোন কাজ করে। তাহলে তাকে সরাসরি বহিষ্কার করা যাবে না। বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করতে হবে এবং সেই সুপরিশ আমাদের কেন্দ্রীয় কমিটির বৈঠকে চূড়ান্ত হবে।”
“এছাড়া কোন কমিটিও হুট করে ভেঙে দেয়া যাবে না। এ সুপরিশও কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের কাছে রিপোর্ট জমা দিবে। দায়িত্বপ্রাপ্ত এ নেতারা রিপোর্ট কেন্দ্রীয় কমিটি উপস্থাপন করবে। তারপর বহিষ্কারের স্বিদ্ধান্ত। দুদিন আগেই জেলা শাখায় আমরা এই চিঠি পাঠিয়ে দিয়েছি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব যেভাবে সমাধান হয়েছে কুমিল্লায়ও সেভাবে নেতাকর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সমাধান করা হবে বলেও জানা ওবায়দুল কাদের।
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগে অপরাধ করলেও কাউকে বহিষ্কার করা হবে না : কাদের
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৭:৫১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭
- 396
ট্যাগস :





