ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আইসল্যান্ডের ঠাণ্ডায় রোমান্সে কাজল-শাহরুখ!

স্টাফ রিপোর্টার,
590
কাজল-শাহরুখকে ভক্তরা আবারো দেখতে পাবেন। আর তার জন্য প্রস্তুত বলিউড সিনেমার জনপ্রিয় এই জুটি।

জানা গেছে, আইসল্যান্ডের কনকনে ঠাণ্ডায় তারা রোমান্স করবেন নিরালায়। আর সেই রোমান্টিক দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করা হবে টানা ১২ দিন। শুধু একটি গানের দৃশ্যের জন্য এই ১২ দিন খরচ করছেন রোহিত শেঠি।

কাজল আর শাহরুখ এখন আছেন আইসল্যান্ডে। সঙ্গে আছেন তাদের নিয়ে নতুন সিনেমা দিলবোলের নির্মাতা রোহিত এবং তার প্রডাকশন টিমের অন্যান্যরা। এ ছাড়া বিশেষ ভাবে সেই শুটিং-এ থাকছেন ফারহা খান।

সেখানে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলন ডেকে ফারহা নিজেই জানিয়েছিলেন বিষয়টি।

এর আগে অবশ্য এই তুখোড় কোরিওগ্রাফার ঘোষণা দিয়েছিলেন তিনি আর কখনই কোরিওগ্রাফি করবেন। তবে শাহরুখ যেহেতু তার ঘনিষ্ঠ বন্ধু, তাই আর আপত্তি করেননি তিনি। বন্ধুর অনুরোধ ফেলতে না পেরে ফারহা রাজি হয়ে গিয়েছেন অন্যের ছবির কোরিওগ্রাফির কাজে।

সংবাদিকদের মাঝখানে রেখে দর্শকদের কথা দিয়েছেন তিনি, এমন রোমান্টিক ছন্দে হাজির করবেন কাজল-শাহরুখকে ছবির পর্দায়, যেমনটা আজ পর্যন্ত কেউ দেখেনি!

২০১০ সালের পর ফের রুপোলি পর্দায় ফিরছেন এই কিংবদন্তী জুটি। রোহিত শেঠির ‘দিলবোলে’ ছবির একটি রোমান্টিক গানের দৃশ্য যাতে বিশেষ হয়ে ওঠে, তার জন্য ১২ দিন সময় খরচ করছেন কাজল আর শাহরুখ।

আপাতত শুধু অপেক্ষার পালা! সব ঠিক থাকলে চলতি বছরের বড়দিনেই মুক্তি পেতে পারে কাজল-শাহরুখের কামব্যাক ছবি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আইসল্যান্ডের ঠাণ্ডায় রোমান্সে কাজল-শাহরুখ!

আপডেট সময় : ০৩:১৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫