ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আইএসের নিষ্ঠুরতার বলি মসুলের ২,০৭০ নিরীহ বাসিন্দা

স্টাফ রিপোর্টার,
361
গত বছর ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলে দখল প্রতিষ্ঠা করে বিশ্বের শীর্ষ কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এরপর থেকেই শুরু হয় নৃশংস হত্যাযজ্ঞ। একের পর এক হামলায় মসুল হয়ে ওঠে বিভীষিকাময় প্রান্তর। রক্তের দাগ শহরের প্রতিটি দেয়ালে, ঘরের মেঝেতে, পিচে মোড়ানো রাস্তায়, অলিতে-গলিতে, বাজার, বাস স্ট্যান্ড, মসজিদে। শহরটি এবং এর আশপাশে এ পর্যন্ত ২,০৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, পুরো নিনেভেহ প্রদেশজুড়ে আইএসের এ নির্বিচার হত্যাযজ্ঞ পরিচালিত হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। নিনেভেহ প্রদেশের রাজধানী মসুল। পার্লামেন্টের স্পীকার সালিম আল-জুবারি নিরীহ ২ হাজারেরও বেশি বাসিন্দার আইএস জঙ্গিদের হাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৪ সালের ১০ই জুন গুরুত্বপূর্ণ শহর মসুলের দখল নেয় আইএস। নিহত ২ হাজার ৭০ জনের নাম অন্তর্ভুক্ত করে একটি তালিকা তৈরি করেছে জঙ্গি সংগঠনটি। মসুলের কয়েক বাসিন্দা জানান, স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি শাখার ভবনের দেয়ালে কয়েকটি তালিকা সেঁটেও দেয়া হয়েছে। আইএস পূর্ণ তালিকাটি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের প্রতি নিহতদের মৃত্যু সনদ সরবরাহের নির্দেশ দিয়েছে। মন্ত্রনালয়ের ফরেনসিক বিভাগের একটি সূত্র জানিয়েছে, নিহতদের নামের তালিকা তাদের তাদের হাতে এসেছে। সূত্রে বলা হয়েছে, তালিকায় যাদের নাম রয়েছে, তাদের বিরুদ্ধে ‘ইসলামকে বিকৃত করে উপস্থাপনের’ অভিযোগ এনেছিল আইএস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আইএসের নিষ্ঠুরতার বলি মসুলের ২,০৭০ নিরীহ বাসিন্দা

আপডেট সময় : ০৮:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০১৫