ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

আইএসকে আল-কায়েদার হুশিয়ারি!

1077
বিশ্বের শীর্ষ জঙ্গি সংগঠন আইএসকে কড়া হুশিয়ারি দিয়েছে আরেক শীর্ষ জঙ্গি সংগঠন আল কায়েদা। ৯/১১ হামলার বর্ষপূর্তির প্রাক্কালে আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি এক অডিও বার্তায় আইএস-এর ব্যাপক সমালোচনা করেন। আইএস-এর প্রধান আবু বকর আল-বাগদাদি নিজেকে মুসলিম বিশ্বের খলিফা ঘোষণা করায় তার বিরুদ্ধে ‘বিদ্রোহে’র অভিযোগ তুলেন তিনি। এ খবর দিয়েছে বৃটেনের মিরর। মিশরীয় বংশোদ্ভূত আল-জাওয়াহিরি ওই অডিও বার্তায় বলেন, আমরা আবু বকর আল বাগদাদি ও তার ভাইদের দ্বারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা যতটা সম্ভব কম পাল্টা জবাব দেয়ার চেষ্টা করেছি। কিন্তু এখন তারা আমাদের জন্য আর কোনো বিকল্প রাখেনি। গত বছর এক বিরল ভাষণে নিজেকে মুসলিম বিশ্বের খলিফা ঘোষণা করেন আল-বাগদাদি। তিনি সব মুসলিমদের তাকে মান্য করার আহবানও জানান। জাওয়াহিরি বলেন, আল-বাগদাদি নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করায় ‘সবাই’ খুবই অবাক হয়েছিল। কেননা, তিনি ‘মুসলিমদের সঙ্গে কোনো আলোচনা’ করেননি। এক নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন, এ পদক্ষেপ দুই জঙ্গি সংগঠনকে ¯পষ্টতই বিভক্ত করে দেবে। আইএস-এর বিরুদ্ধে আগে সরাসরি কোনো মন্তব্য করতো না আল কায়দা। কিন্তু এখন খোদ সংগঠনটির প্রধান সরাসরি যেহেতু কথা বলছেন, তাতেই বোঝা যায় বিরোধটা কোথায় গিয়ে পৌঁছেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

আইএসকে আল-কায়েদার হুশিয়ারি!

আপডেট সময় : ১০:৩৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫