ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

অসিনের পুরস্কার প্রাপ্তিতে হতাশ আনুশকা!

বিনোদন ডেস্ক
911
বলিপাড়ায় নায়িকারা একে অপরকে সহ্য করতে না পারার ব্যাপারটা নতুন কিছু নয়। আর সেটা প্রতিষ্ঠিত নায়িকাদের মধ্যেই বেশি দেখা গেছে এ যাবৎ। তবে এবার ঘটলো নতুন এক কা-। প্রতিষ্ঠিত এক নায়িকা পেছনে লাগলেন নতুন অভিনেত্রীর। দক্ষিণের ছবির পাশাপাশি বলিউডেও দারুণ পারফর্ম করে যাচ্ছেন অভিনেত্রী অসিন। এরই মধ্যে ‘বেস্ট ডেব্যুট্যান্ট ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ নিজের করে নিয়েছেন তিনি। আর সেটাই সহ্য হয়নি বলিউডে আগেই খ্যাতি পাওয়া তারকা অভিনেত্রী আনুশকা শর্মার। অসিনের পুরস্কারে বেশ ক্ষীপ্ত হয়ে উঠেছেন তিনি। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে হতাশায়ও ভুগছেন আনুশকা। সম্প্রতি বলিউড লাইফের এক খবরে সেটাই জানা গেছে। সেখানে আনুশকা তার সাক্ষাৎকারে বলেছেন, দক্ষিণের ছবিতে তো অসিন প্রতিষ্ঠিত তারকা। তাই বলে বলিউডে ভাল সূচনা করায় তাকে পুরস্কার দিতে হবে? তামিল বা তেলেগু থেকে বলিউডে এসে অনেকেই নিজের অবস্থান পাকা করেছেন। তারা তো এখনও সেভাবে স্বীকৃতি পেল না। তাহলে কেন অসিন এই পুরস্কার পেল। এসব দৃশ্য সত্যিই নিজেকে হতাশ করে। আনুশকার এমন বক্তব্যে চারদিকে চলছে নানা গুঞ্জন। প্রতিষ্ঠিত তারকা বলে এভাবে জুনিয়র অভিনেত্রীকে নিয়ে মন্তব্য করায় অনেকে সমালোচনা করছেন তাকে নিয়ে। একজন ভাল পারফর্ম করছেন বলে তাকে প্রকাশ্যে হেয় করাটা মোটেও সুদৃষ্টিতে দেখছেন না অনেকে। অবশ্য এ সমালোচনার জবাব কি দেবেন আনুশকা সেটাই এখন দেখার বিষয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

অসিনের পুরস্কার প্রাপ্তিতে হতাশ আনুশকা!

আপডেট সময় : ০৮:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫